- প্রকাশিত: ৭ মে ২০২৬ ০৬:৪৬ পিএম
গোপালগঞ্জে নানা কর্মসূচির মধ্যে দিয়ে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে মানববন্ধন, কেক কাটা ও রক্তদান কর্মসূচির মধ্যে দিয়ে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে| গোপালগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিয়ন এ কর্মসূচির আয়োজন করে|
আজ বৃহস্পতিবার (০৭ মে) সকালে গোপালগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটির সামনের সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে রেড ক্রিসেন্টের সদস্যরা| পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান, জেলা রেড ক্রিসেন্টের ইউনিট লেভেল অফিসার বিপ্লব কুমার বিশ্বাস, যুব প্রধান জুবায়ের খান বক্তব্য রাখেন|
এরপর পরে জেলা রেড ক্রিসেন্ট ইউনিট অফিসে কেক কাটা ও রক্তদান কর্মসূচি পালন করা হয়|
জেলা রেড ক্রিসেন্টের ইউনিটের যুব প্রধান জুবায়ের খান বলেন, গোপালগঞ্জে রেড ক্রিসেন্টের সদস্যরা আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। করোনা মহামারি থেকে শুরু করে এখন পযর্ন্ত তারা মানবিক কাজ করছে। বিভিন্ন মানুষেকে রক্ত দান করছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এম এম তারেক সুলতান বলেন, রেড ক্রস ও রেড ক্রিসেন্টের সদস্যরা বিশ্বব্যাপী আর্তমানবতার কাজ করে যাচ্ছে| বাংলাদেশেও তার ব্যাতিক্রম নয়| এ দিবসের মধ্য দিয়ে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট এগিয়ে যাবে| #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!