- প্রকাশিত: ৫ আগস্ট ২০২৫ ০৪:১১ পিএম
গোপালগঞ্জে নানা আয়োজনে গনঅভ্যুথ্থান দিবস পালিত
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে জুলাই গনঅভ্যুথ্থানে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা, অালোচনা সভা, বিজয় র্যালী, গণমিছিলসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে গনঅভ্যুথ্থান দিবস পালিত হয়েছে।
আজ মঙ্গলবার (০৫ আগষ্ট) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার শহীদ মঈনুলের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান ও পুলিশ সুপার মো: মিজানুর রহমান। এরপর একযোগে সদর উপজেলা কাঠি ইউনিয়নের জিল্লুর শেখ, কোটালীপাড়া উপজেলার শোয়া গ্রামের রথিন বিশ্বাস, মুকসুদপুর উপজেলার গঙ্গারাপুর গ্রামের বাবু মোল্লা, ছোট বনগ্রাম গ্রামের আরাফাত মুন্সি, গোপ্তারগাতী গ্রামের মুজাহিদ ও ডিগ্রীকান্দি গ্রামের সাবিদ হোসেনের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকতাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে সকল জুলাই শহীদ ও আহত পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা ও পুরস্কার সামগ্রী বিতরন করা হয়।
এদিকে, গোপালগঞ্জে জুলাই গনঅভ্যুথ্থান দিবস উপলক্ষে বিজয় র্যালী করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দুপুরে জেলা শহরের সদর উপজেলা বিএনপির কায্যালয়ের সামনে থেকে একটি বিজয় র্যালী বের করা হয়। র্যালীটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় পৌর পার্কে গিয়ে শেষ হয়। পরে সেখানে সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহীদুল ইসলাম লেলিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকুজ্জামান, জেলা বিএনপির সদস্য ডা. কে এম বাবর, অ্যাভোকেট তৌফিকুল ইসলাম তৌফিক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাদ হোসেন হিরাসহ অনেকে বক্তব্য রাখেন।
অপরদিকে, জুলাই গনঅভ্যুথ্থানের ১ম বর্ষ পূর্তি উপলক্ষে গোপালগঞ্জে গণ মিছিল করেছে জামায়েত ইসলামী। দুপুরে জেলা জামায়েত ইমলামীর উদ্যোগে জেলা শহরের স্থানীয় আলিয়া মাদ্রাসার সামনে থেকে একটি গণ মিছিল বের করে জামায়েত ইসলামীর নেতাকর্মীরা। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় লঞ্চঘাট এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে জামায়াতে ইসলামী জেলা শাথার আমির রেজাউল করিম, সাবেক আমির ও গোপালগঞ্জ-০১ আসনের প্রার্থী আব্দুল হামিদ, সাবেক আমির ও গোপালগঞ্জ-২ আসনের প্রার্থী অ্যাডভোকোট আজমল হুসাইন শিকদার এবং নায়েবে আমির আব্দুল আহাদ মোল্লা বক্তব্য রাখেন।
জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকুজ্জামান বলেন, আজকের এই দিনে ছাত্র-জনতার গনঅভ্যুথ্থানে স্বৈরাশাসক শেখ হাসিনার সরকারে পতন হয়েছিল। এর মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরে আসে। আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে গণতন্ত্র সুসংহত করার দাবী জানান তিনি।
জামায়াতে ইসলামী জেলা শাথার আমির রেজাউল করিম বলেন, কোন দেশ প্রেমিক দেশ ছেড়ে পালাতে পারে না। এই দিনে স্বৈরাশাসক শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছিল। শেখ হাসিনা জামায়াতকে নিষিদ্ধ করে, নেতাকর্মীদের হত্যা করে জামায়াতকে রুখতে চেয়েছিলো। নদীর স্রোতকে যেমন বাধা দেয়া যায় না জামায়াত ইসলামীকেও বাধা দেয়া যায়। এই গোপালগঞ্জে জামায়াত ইসলামী তাদের কর্মকান্ড পরিচালিত করে যাচ্ছে।
জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, জুলাই গনঅভ্যুথ্থানে ঢাকায় আন্দোলনে গোপালগঞ্জের ৭ জন জুলাই যোদ্ধা শহীদ হন ও ৪২ জন আহত হন। আজকের দিনে আমরা সকল শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছি। ৭জন শহীদের নামাঙ্কৃত বৃক্ষ রোপন করা হয়েছে। #
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি ২৬ এপ্রিলের আগ পর্যন্ত একমাস পটুয়াখালী জেলা ছিল মুক্তাঞ্চল সেসময় সংগ্রাম পরিষদ বর্তমান সরকারি মহিলা কলেজে...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি নির্বাচন অত্যন্ত কাছাকাছি সময়ে এসেছে। আমরা কেন্দ্রের সিন্ধান্তের জন্য অপেক্ষা করব। জোট এবং কেন্দ্র যেকোন সিন্ধান্ত...
-
স্টাফ রিপোর্টারঃবরগুনায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে বামনা সরকারি ডিগ্রি কলেজের রসায়ন বিভাগের প্রভাষক মো. নুরুল ইসলাম লিটনকে কুপিয়ে গুরুতর...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃশিক্ষার্থীদের মেধা বিকাশ ও গণিতে আগ্রহ বাড়ানোর লক্ষ্য নিয়ে বরগুনায় গঠিত হয়েছে বরগুনা ম্যাথ ক্লাব (BMC)। রবিবার সন্ধ্যায় বরগুনা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!