- প্রকাশিত: ১৭ মার্চ ২০২৬ ০৫:০৬ পিএম
গোপালগঞ্জে মোটর সাইকেলের ধাক্কায় শিশু নিহত, আহত অপর শিশু
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে রাস্তা পারাপারের সময় মোটর সাইকেলের ধাক্কায় মহিমা খানম (৭) নামে এক কন্যা শিশু নিহত হয়েছে। এ সময় মীম খানম (১০) নামে অপর এক শিশু গুরুতর আহত হয়েছে।
আজ মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার উত্তর গোপীনাথপুর আশ্রয়ন প্রকল্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত মহিমা খানম আশ্রয়ন প্রকল্পের সুমন মিয়ার মেয়ে। গুরুতর আহত মীম খানমও আশ্রয়ন প্রকল্পের ইউসুফ শেখের মেয়ে।
গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ওসি মো. মাসুদ খান জানিয়েছেন, ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার উত্তর গোপীনাথপুর আশ্রয়ন প্রকল্প এলাকায় একটি মোটর সাইকেলরক পিছন দিক থেকে একটি বাস ধাক্কায় দেয়। এসময় মোটর সাইকেলাট নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়ক পারাপাররত দুই শিশুকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মহিমা খানম নিহত হয় এবং মীম খানম গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার গোপালগঞ্জ মেডিকেল কলেজে নিয়ে আসে। গুরুতর আহতাবস্থায় মীম খানমকে মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
তিনি আরো জানান, মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনী প্রক্রিয়া চলমান রয়েছে। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!