- প্রকাশিত: ৮ মার্চ ২০২৬ ০৫:৫৩ পিএম
গোপালগঞ্জে মোটর সাইকেলে ও টমটমের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহত
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় মোটর সাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে রিয়াজ শেখ (২০) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুই মোটর সাইকেল আরোহী।
আজ রবিবার (০৮ মার্চ) দুপুরে কোটালীপাড়া উপজেলার নাগরা-বান্ধাবাড়ী সড়কের কেরাণীর পোল এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত কলেজ ছাত্র রিয়াজ শেখ বরিশাল জেলার অগৈলঝরা উপজেলার পয়সারহাট এলাকার মাহাবুব শেখের ছেলে ও আগৈলঝরা উপজেলার বাগধা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
ওসি মো. রিয়াদ মাহমুদ জানান, উপজেলার নাগরা থেকে মোটর সাইকেলে করে বাড়ী যাওয়ার সময় কেরাণীর পোল নামক স্থানে বিপরীত মুখি একটি টমটমের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলের রিয়াজ শেখ নিহত এবং অপর দুইজন আহত হন।
পরে স্থানীয়রা হতহতদের উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করে। আহত দুইজনকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তি করা হয়েছে। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!