- প্রকাশিত: ১৫ মার্চ ২০২৬ ০৭:৩১ পিএম
গোপালগঞ্জে মো্টর সাইকেল দূর্ঘটনায় আরো একজনের মৃত্যু, নিহত বেড়ে-২
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটর সাইকেল দূর্ঘটনায় আহত আব্দুল্লাহ শেখ (২০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ নিয়ে এ দূর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েঝে ২ জনে। আহত হয়েছেন আরো ১ জন।
শনিবার (১৪ মার্চ) রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) শুকুর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত আব্দুল্লাহ শেখ টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামের মজিবর শেখের ছেলে।
টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) শুকুর আলী জানান, সাজিদুল মোল্লা দুই বন্ধুকে সাথে নিয়ে জিকজ্যাক স্টাইলে মোটর সাইকেল চালিয়ে গিমাডাঙ্গা থেকে টুঙ্গিপাড়ায় যাচ্ছিল। এসময় নিয়ন্ত্রন হারিয়ে মোটর সাইকেলটি সড়কের আইল্যান্ডে থাকা বৈদ্যুতিক খুটির সঙ্গে ধাক্কা লোগে। এতে মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই সাজিদুল নিহত হয় এবং অপর দুই বন্ধু আহত বাঁধন মোল্লা (২০) ও আব্দুল্লাহ শেখ (১৯) মারাত্মক আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরে আব্দুল্লাহর অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতারে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!