- প্রকাশিত: ১০ মে ২০২৬ ০১:৫৫ পিএম
গোপালগঞ্জে খালার বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার ১০ বছরের শিশু
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে খালা বাড়ি বেড়াতে এসে ১০ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। গোসোল করার কথা বলে ডেকে পাশের বাড়ির এক যুবক এঘটনা ঘটায়।
আর এমন ঘটনা ঘটেছে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার নিজামকান্দি গ্রাম।
ওই শিশুর পারিবারিক সূত্রে জানা গেছে, শিশুটি বরিবার সদর উপজেলার বনগ্রামের নানি বাড়ি থেকে খালাবাড়ি নিজামকান্দিতে বেড়াতে যায়। বৃহস্পতিবার ১২ দিকে নিজামকান্দি পুর্বপাড়ার কালাম শেখের ছেলে মুরসালিন শেখ তাকে গোসোল করার কথা বলে ডেকে নিয়ে বাড়ির পাশের একটি জঙ্গলে ভিতরে নিয়ে ধর্ষণ করে এবং ভয়ভীতি দেখায়।
পরে ওই শিশু বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তাকে বৃহস্পতিবার সন্ধ্যায় গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।
ওই শিশুর খালু জানায়, মাঠে ধান কাটা চলছে। পরিবারের সবাই জমি থেকে ধান তাটছে। আমার একটি শিশু সন্তান রয়েছে। বাড়িতে না থাকার করনে ওই শিশুকে দেখার জন্য তাকে নিয়ে আসা হয়। কিন্তু নিজামকান্দি পুর্বপাড়ার কালাম শেখের ছেলে মুরসালিন শেখ তাকে একটি জঙ্গলে ভিতরে নিয়ে ধর্ষণ করে। আমরা এঘটনার সুষ্ঠু বিচার চাই।
এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আনিসুর রহমান জানান, এ ঘটনায় এখন পযর্ন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা: জীবিতেশ বিশ্বাস বলেন, ধর্ষনের শিকার হয়েছে এমন একটি শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। পুলিশ চাইলে ওই শিশুর ডাক্তারী পরীক্ষা করা হবে। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!