- প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫ ০৪:২৯ পিএম
গোপালগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় মোটর সাইকেল চালক নিহত
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় মোটর সাইকেল চালক পলাশ মজুমদার (৩২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া এলাকায় দোলা পাম্পের সামনে এ দূর্ঘটনার ঘটে।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এস.আই) রোমান মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত পলাশ মজুমদার পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার গোবরধন গ্রামের প্রদীপ মজুমদার এর ছেলে। তিনি সদর উপজেরার ঘোনাপাড়ায় গার্মেন্টেস ব্যবসা করতেন।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এস.আই) রোমান মোল্লা জানান, ঘোনাপাড়া থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যান ঘটনাস্থলে পৌঁছালে মোটর সাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেল চালক পলাশ মজুমদার গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখান চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় পলাম মারা যান। এ ঘটনায় ঘাতক কাভার্ড ভ্যানটিকে আটক করেছে পুলিশ। #
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নে বৃষ্টিতে মাছের ঘের তলিয়ে যাওয়ায় পানি নামাতে স্কুলের মাঠ কেটে ‘ক্যানেল’...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে| গোপালগঞ্জ ওয়াই ডাব্লিউ সি এ রাইজআপ প্রকল্প-৫ এর আয়োজনে এ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!