- প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬ ০৯:২৮ পিএম
গোপালগঞ্জে জ্বালানি তেল মজুদ-২টি প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা, ৫১০ লিটার জ্বালানি তেল জব্দ
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে ৫১০ লিটার জ্বালানি তেল মজুদ রাখা ও অবৈধভাবে বিক্রির দায়ে ২টি প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় ৫১০ লিটার জ্বালানি তেল জব্দ করে কৃষকদের মাঝে বিক্রি করা হয়।
আজ সোমবার (৩০ মার্চ) গোযেন্দা সংস্থা এনএসআই-এর তথ্যের ভিত্তিতে কাশিয়ানী উপজেলার রাজপাট বাজারে এ অভিযান চালানো হয়। গোপালগঞ্জ জেলা প্রশাসকের কায্যালয়ের এনডিসি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনিরুদ্ধ দেব রায় এ জারিমানা প্রদান করেন।
জরিমানাপ্রাপ্ত দুই ব্যবসায়ী হলেন-কাশিয়ানী উপজেলার দহিসারা গ্রামের আব্দুস সাত্তার মোল্লার ছেলে ব্যবসায়ী মো: আলমগীর মোল্লা (৬০) ও একই গ্রামের সোবাহান খানের ছেলে ব্যবসায়ী রবিউল ইসলাম (২৯)।
গোপালগঞ্জ জেলা প্রশাসকের কায্যালয়ের এনডিসি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনিরুদ্ধ দেব রায় জানান, কাশিয়ানী উপজেলার রাজপাট বাজারে ব্যবসায়ী মো: আলমগীর মোল্লা তার দোকানে জ্বালানি তেল মজুদ করে রেখেছে এমন গোপন সংবাদ পায় গোযেন্দা সংস্থা এনএসআই।
পরে এনএসআই সদস্যদের উপস্থিতে অভিযান চালিয়ে ওই দোকান থেকে মজুদকৃত ৫১০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। পরে তেল মজুদের দায়ে ব্যবসায়ী মো: আলমগীর মোল্লাকে এক লাখ টাকা জরিমানা ও আনাদায়ে ১ মাসের কারাদন্ড প্রদান করেন। পরে জরিমানার টাকা জসা দিয়ে ছাড়া পান ওই ব্যবসায়ী।
অপরদিকে, একই বাজারে অভিযান চালিয়ে লাইসেন্সবিহীনভাবে জ্বালানি তেল বিক্রির দায়ে ব্যবসায়ী রবিউল ইসলামকে ১০ হাজার টাকা জমিরানা করা হয়।
তিনি আরো জানান, জব্দকৃত জ্বালানি তেল কৃষকদের মাঝে বিক্রি করে সেই অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হয়েছে। আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। অভিযানকালে এনএসআই ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!