- প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬ ০৭:০২ পিএম
গোপালগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ছেলের দেয়া ধাক্কায় পড়ে গিয়ে মায়ের মৃত্যুর অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ছেলের দেয়া ধাক্কায় পড়ে গিয়ে মা রহিমা বেগমের (৮৫) মৃত্যুর অভিযোগ উঠেছে| এঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে নুরুল গাজী পালাতক রয়েছে|
বুধবার (১৫ এপ্রিল) রাতে গোপালগঞ্জ সদর উপজেলার আড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে|
স্থানীয় সূত্রে জানাগেছে, রহিমা বেগম সম্প্রতি তার আপন ভাইকে এক কাঁঠা জমি দান করে দেন| এই জমি দান করাকে কেন্দ্র করে রহিমা বেগমের ছেলে নুরুল গাজীর সাথে তার মামা ও মামাতো ভাইদের সাথে বিরোধ সৃষ্টি হয়| এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বুধবার রাতে কথা-কাটাকাটি শুরু হয়| এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বৃদ্ধা রহিমা বেগম ঝগড়া থামাতে যান| এসময় ছেলে নুরুল গাজী তার বৃদ্ধা মাকে সজোরে ধাক্কা দিলে মাটিতে পড়ে গুরুতর আহত হন| পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরতঃ চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন|
গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. জিলানী জানান, "হাসপাতালে আনার পূর্বেই ওই নারীর মৃত্যু হয়েছে| আমরা বিষয়টি তাৎক্ষনিক পুলিশকে অবগত করি| ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ আরও স্পষ্টভাবে জানা যাবে বলে তিনি মন্তব্য করেন|"
গোপালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জমিজমা সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে| মরদেহের ময়না তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি| #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!