- প্রকাশিত: ২০ মার্চ ২০২৬ ১০:৪২ পিএম
গোপালগঞ্জে জমিজমা বিরোধে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৩ নারী সদস্যসহ আহত-৬, বাড়ীতে হামলা, লুট
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় জমিজমা বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৪ নারী সদস্যসহ অন্তত ৬জন আহত হয়েছে।
আজ শুক্রবার (২০ মার্চ) বিকালে উপজেলার মহুয়ার মোড়ে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, কোটালীপাড়া উপজেলার তারাশী গ্রামের বিষ্ণুপদ দাস (৪৫), তার স্ত্রী মুক্তা দাস (৩০), মেয়ে সুস্মিতা দাস (১৫), বোন লিজা দাস (২৫), পরিমল দাস (৬৫) ও রেনু রানী দাস (৬০)।
জানাগেছে, জমিজমা নিয়ে উপজেলার তারাশী গ্রামের বিষ্ণুপদ দাসের সাথে একই গ্রামের দিদাদুর ইসলাম দিদার দাড়িয়া ও তার ভাতিজা সুমন দাড়িয়ার সাথে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বৃহস্পতিবার রাতে দিদাদুর ইসলাম দিদার দাড়িয়া, তার ভাতিজা সুমন দাড়িয়া ও তাদের লোকজন বিষ্ণুপদ দাসের বাড়ীতে গিয়ে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। এতে পরিমল দাস ও রেনু রানী দাস আহত হন।
পরে এ ঘটনায় আজ শুক্রবার বিকালে বিষ্ণুপদ দাস ও তার পরিবারের সদস্যরা থানায় যাবার পথে উপজেলার মহুয়ার মোড়ে পৌঁছালে তাদের উপর হামলা চালায়। এতে বিষ্ণুপদ দাস, তার স্ত্রী মুক্তা দাস, মেয়ে সুস্মিতা দাস ও বোন লিজা দাস অাহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। মারাত্মক আহত মুক্তা দাসকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
আহত বিষ্ণুপদ দাস বলেন, আমি একটি জমি কিনলেও ওই জমি সহ আমার অন্য জমি দখল নিতে চায় দিদাদুল ইসলাম দিদার, তার ভাতিজা সুমনসহ তাদের লোকজন। এতে বাঁধা দিলে প্রায় সময় আমাদের উপর নিয্যাতন চালিয়ে আসছিল। বৃহস্পতিবা রাতে আমাদের বাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর করে ও নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ বিভিন্ন জিনিসপত্র লটু করে।
তিনি আরো বলেন, বৃহস্পতিবারের ঘটনায় একটি অভিযোগ দেই থানায়। অভিযোগের বিষয়ে থানায় আসার পথিমধ্যে মুহুয়ার মোড়ে পৌছালে আমাদের উপর আবার হামলা চালিয়ে মারধর করে।
এ ব্যাপারে ব্যক্তব্য নিতে দিদাদুর ইসলাম দিদার দাড়িয়ারকে ফোন করা হলেও অন্য কেউ রিসিভ করার তার বক্তব্য পাওয়া যায়নি।
এ ব্যাপারে কোটালীপাড়া থানার অফিসার ইনর্চাজ মো: রিয়াদ মাহমুদ বলেন, বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!