- প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৬ ১১:৫৯ এএম
গোপালগঞ্জে জমি জমা বিরোধের জের ধরে স্বামী-স্ত্রীকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে জমি জমা বিরোধের জের ধরে স্বামী-স্ত্রীকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন।
বুধবার (১৪ জানুয়ারী) সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার উপজেলার উলপুর ইউনিয়নের সোয়ানীপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার উপজেলার উলপুর ইউনিয়নের সোয়ানীপাড়া গ্রামে মৃত ভবানী শংকর পোদ্দারের ছেলে সমীর পোদ্দার (৪৭) ও তার স্ত্রী লিপিকা পোদ্দার (৪০)।
আহত সমীর পোদ্দার জানান, প্রায় ১২ বছর বছর আগে সোয়ানীপাড়া গ্রামের ধলু পোদ্দারের কাছ থেকে একটি ডোবা জমি কেনেন তিনি ও কিশোর পোদ্দার। পরবর্তীতে ওই ডোবা জমি ভরাট করে বসতবাড়ী নির্মাণ করে বসবাস করে আসছিলেন তিনি। ২ বছর আগে ওই জমির পাশ দিয়ে রাস্তা নির্মাণ হলে জমিটি দখলে নেয়ার চেষ্টা করে প্রতিবেশি কিশোর পোদ্দার। এনিয়ে আদালতে একটি মামলা দায়ের করা হলে আদালত ওই জমিতে স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা জারি করেন।
বুধবার সন্ধ্যায় নিষেধাজ্ঞাপূর্ণ জমিতে কিশোর পোদ্দার ও তার লোকজন কাজ করতে গেলে তার স্ত্রী লিপিকা পোদ্দার বাঁধা দেয়। পরে তিনি এসে বাঁধা দিলে কিশোর পোদ্দার ও তার লোকজন বাবু পোদ্দার, বিকাশ পোদ্দার ও সনজিত পোদ্দার তাকে মারধর করে। এর একপর্যায়ে তাকে রামদা দিয়ে আঘাত করলে স্ত্রী লিপিকা ঠেকাতে গেলে রামদায়ের কোপে মারাত্মত আহত হন। পরে পরিবারের অন্যান্য সদস্যরা ও স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শ মোল্যা আফজাল হোসেন জানান, এখন পযর্ন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। #
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!