- প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৫ ০৫:৪৩ পিএম
গোপালগঞ্জে ইউপি চেয়ারম্যান গ্রেফতার
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে সন্ত্রাস দমন আইনে দায়েরকৃত মামলায় কাশিয়ানী উপজেলার মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক মিরাজকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ সোমবার (১০ নভেম্বর) দুপুরে মাহমুদপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
কাশিয়ানী উপজেলার মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক মিরাজ সদস্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্রী প্রার্থী হিসাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
ওসি কামাল হোসেন জানান, গত ১৬ জুলাই জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে কেন্দ্র করে কাশিয়ানী উপজেলার ঢাকা- খুলনা মহাসড়কের ফুকরা ও মাজড়া এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় কাশিয়ানী থানায় সন্ত্রাস দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছিল। সেই ঘটনায় সন্দেহভাজন আসামী হিসাবে মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক মিরাজকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরো বলেস, গ্রেফতারকৃত ইউপি চেয়ারম্যান এনামুল হক মিরাজকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে। #
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!