- প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬ ০৯:০৭ এএম
গোপালগঞ্জে ইজিবাইকের চাপায় শিশু নিহত
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে ইজিবাইকের চাপায় আবুজর গিফারী (৬) নামে এক শিশু নিহত হয়েছে।
আজ সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় মুকসুদপুর উপজেলার বনগ্রাম-সিন্দিয়াঘাট আঞ্চলিক সড়কের মোচনা ইউনিয়নের কঠুরাকান্দি গ্রামে এ দূর্ঘটনা ঘটে।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল্লাহ আল মামুন দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শিশু আবুজর গিফারী মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের কঠুরাকান্দি গ্রামের শওকত মোল্যার ছেলে।
ওসি মো: আব্দুল্লাহ আল মামুন জানান, মোচনা ইউনিয়নের কঠুরাকান্দি গ্রামে আঞ্চলিক সড়ক পার হচ্ছিল শিশু আবুজর গিফারী। এসময় দ্রুতগামীর একটি ইজিবাইক চাপা দিলে মারাত্মক আহত হয় ওই শিশু। পরে পরিবারের লোকজন উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন।
তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতাহালা প্রতিবেদন তৈরী করে। আইন পদক্ষেপ নেয়ার প্রক্রীয়া চলমান রয়েছে। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!