- প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬ ০৪:৫৫ পিএম
গোপালগঞ্জে হামলা, মারধর ও জীবননাশের হুমকীর প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকীর প্রতিবাদে ও জড়িতদের গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
আজ রবিবার (১২ এপ্রিল) দুপুরে কাশিয়ানী উপজেলার মাহমুদপুর গ্রামের নিজ বাড়ীতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দেন ভুক্তভোগীর ভাগ্নী তিথি দাস। লিখিত বক্তব্যে তিনি বলেন, তার মামা জয় প্রকাশ রায় ও প্রনয় রায়ের সাথে একই গ্রামের নির্মল বাইন ও তার ভাইদের সাথে একটি পুকুর নিয়ে বিরোধ চলে আসছিল। গত ১৩ মার্চ তার মামারা পুকুর সেচ দিতে গেলে প্রতিপক্ষরা গালমন্দ করে বাড়ীতে এসে হামলা চালায়। এসময় তার দুই মামাকে কুপিয়ে আহত করে। এ ঘটনায় কাশিয়ানী থানায় অভিযোগ দিলে এরপর থেকে জীবননাশের হুমকী দিয়ে আসছে অভিযুক্তরা। এতে তারা জীবনের নিরাপত্তাহীনতায় ভূগছে।
তিনি আরো বলেন, অভিযোগ দিলেও পুলিশ এখন পযর্ন্ত কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি। প্রশাসন আসামীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করবে তার দাবী জানান।
প্রণয় রায় বলেন, পুকুর নিয়ে আমাদের সাথে দ্বন্দ্ব রয়েছে। তারা প্রভাবশালী হওয়ায় আমাদের উপর হামলা চালিয়ে ও কুপিয়ে আহত করেছে। এখন জীবননাশের হুমকী দিচ্ছে। এতে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। দ্রুত আসামীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।
এ সংবাদ সম্মেলনে জয় প্রকাশ রায়, প্রণয় রায়, প্রকাশ দাস, ইউপি সদস্য অশিষ কুমার মিস্ত্রীসহ গণমাধ্যকর্মীরা ও স্থানীয়রা উপস্থিত ছিলেন। #
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নে বৃষ্টিতে মাছের ঘের তলিয়ে যাওয়ায় পানি নামাতে স্কুলের মাঠ কেটে ‘ক্যানেল’...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে| গোপালগঞ্জ ওয়াই ডাব্লিউ সি এ রাইজআপ প্রকল্প-৫ এর আয়োজনে এ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!