- প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫ ০৫:১৯ পিএম
গোপালগঞ্জে গরু চুরির ঘটনায় গণপিটুনে আহত আরেক চোরের মৃত্যু
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে গরু চুরির ঘটনায় গণপিটুনিতে আহত বিপ্লব সরকার (৪৫) নামে আরেক চোরের মৃত্যু হয়েছে।
আজ রোববার (১৭ নভেম্বর) সকালে গোপালগঞ্জ ২৫০-শয্যাবশিষ্টি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে এ ঘটনায় দুই গরু চোরের মৃত্যুর ঘটনা ঘটলো।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তি হলেন, নেত্রকোনা জেলার খালিয়াজুরী থানার পাথড়া গ্রামের বিনোদ সরকারের ছেলে বিপ্লব সরকার (৩২)।
এর আগে গত ১১ নভেম্বর গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ফুলারপাড় গ্রামের মুন্নু মিয়ার ছেলে গরু চোর শামিম মিয়া (৪২) নিহত হন।
এঘটনায় ১২ নভেম্বর নিহত শামিম মিয়ার মা মেহেরুন নেছা বাদী হয়ে ৪৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামী করে মুকসুদপুর থানায় একটি মামলা করেন।
মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল বলেছেন, এ ঘটনায় তিন আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত ১১ নভেম্বর ভোর রাত ৩টার দিকে ৮ সদস্যের একটি গরু চোর চক্র মুকসুদপুর উপজেলার লখাইড়চর গ্রামের ঝিল্লু কাজীর বাড়ীর গোয়াল ঘর থেকে একটি গাভী ও একটি বাছুর চুরি করে ট্রাকে নিয়ে পালানোর সময় উপজেলার পশারগাতী ইউনিয়নের হাজীবাগ গ্রামে জনতার হাতে ধরা পড়ে। তখন স্থানীয় জনতা তাদের গণপিটুনি দিলে মুকসুদপুর উপজেলার ফুলারপাড় গ্রামের মুন্নু মিয়ার ছেলে শামিম মিয়া ঘটনাস্থলে মারা ও বিপ্লব সরকারসহ অপর ৭ চোর গুরুতর আহত হয়। #
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নে বৃষ্টিতে মাছের ঘের তলিয়ে যাওয়ায় পানি নামাতে স্কুলের মাঠ কেটে ‘ক্যানেল’...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে| গোপালগঞ্জ ওয়াই ডাব্লিউ সি এ রাইজআপ প্রকল্প-৫ এর আয়োজনে এ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!