- প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬ ১০:৩০ পিএম
গোপালগঞ্জে গোয়েন্দা পুলিশের ছদ্মবেশে ডাকাতি চেষ্টা: দুই ডাকাতকে গণধোলাই
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় গোয়েন্দা পুলিশের পোশাক পরে ডাকাতির চেষ্টাকালে দুই ডাকাত আটক করে গণ পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে কোটালীপাড়ার উপজেলার সিকির বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীযরা জানান, রাতে একটি মাইক্রোবাসে করে সংঘবদ্ধ একটি ডাকাত দল সিকির বাজার এলাকায় ওত পেতে ছিল। এসময় প্রতিদিনের মতো দোকান বন্ধ করে একটি ব্যাগে স্বর্ণালংকার নিয়ে বাড়ি ফিরছিলেন দুই ভাই স্বর্ণ ব্যবসায়ী শিব শংকর কর্মকার ও কৃষ্ণ কর্মকার। পথিমধ্যে তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে ৭-৮ জনের ডাকাত দল মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে ডাকাতরা ছোট ভাই কৃষ্ণ কর্মকারকে মারধর করে সিকির বাজার এলাকায় ফেলে রেখে যায় এবং বড় ভাই শিব শংকর কর্মকারকে স্বর্ণালংকারসহ নিয়ে যায়।
পরে ডাকাতির খবর এলাকায় দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়রা প্রতিরোধ গড়ে তোলে। বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে ডাকাতদের গাড়ির গতিরোধের চেষ্টা করে। এসময় ডাকাতরা গাড়ি ঘুরিয়ে আগৈলঝাড়া অভিমুখে পালানোর চেষ্টা করলে সেখানেও স্থানীয়রা রিকশা-ভ্যান দিয়ে বাঁধা সৃষ্টি করে। এক পয্যায়ে স্থানীয় জনতা দুই ডাকাতকে আটক করে গণধোলাই দেয় এবং অপহৃত শিব শংকর কর্মকারকে উদ্ধার করে। তবে এসময় বাকি ৫ ডাকাত স্বর্ণালংকার নিয়ে মাইক্রোবাস ফেলে পালিয়ে যায়।
পরে খবর পেয়ে কোটালীপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত দুই ডাকাত ও দুই ব্যবসায়ীকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, দুই ডাকাতকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রীয়া চলমান রয়েছে। #
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের চরলতা এলাকায় সরকারি খাসজমি ও খাস খাল দখলের প্রতিবাদে মানববন্ধন ও...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!