শিরোনামঃ

গোপালগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত-২৫



নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। 


আজ রবিবার (০১ নভেম্বর) বিকালে কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জে এ সংঘর্ষের ঘটনা ঘটে।


কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।


মারাত্মত আহত মিকাইল, রিফাত, রিয়াজ ও জিহাদ শেখসহ ৫জনকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।


স্থানীয়রা জানান, আজ রবিবার বিকালে রাধাগঞ্জ ইউনাইটেড ইনস্টিটিশন মাঠে ২৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে চৌরখুলি ইসলামপুর ফুটবল একাদশ ও বাগান উওরপাড়া ফুটবল একাদশ অংশ নেয়। খেলা চলাকালীন সময়ে চৌরখুলি ইসলামপুর ফুটবল একাদশের এক খেলোয়াড়ের সাথে বাগান উওরপাড়া ফুটবল একাদশের অপর এক খেলোয়াড়ের সাথে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে  উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।


এসময় কমিটির লোকজন লাঠিসোঠা নিয়ে খেলায়াড় ও দর্শকদের উপর হামলা চালায়। এতে কমপক্ষে ২৫ জন আহত হন। মারাত্মক আহত ৫ জনকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।


কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহমুদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। এ ঘটনায় এখন পযর্ন্ত কোনো অভিযোগ আসেনি। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?