- প্রকাশিত: ১ এপ্রিল ২০২৬ ০৩:২৫ পিএম
গোপালগঞ্জে এনএসআই তথ্যে অভিযান, ডিজেল মজুদকারী ব্যবসায়ীকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) তথ্যের ভিত্তিতে ডিজেল তেল মজুদ ও বেশি দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (৩১ মার্চ) রাতে উপজেলার পাটগাতী বাজারের অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও টুঙ্গিপাড়া সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার মেসার্স কালিপদ সাহা এন্টার প্রাইজের মালিক বিশ্বজিৎ সাহা ও গোবিন্দ সাহাকে এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও টুঙ্গিপাড়া সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার বলেন, পাটগাতী বাজারের ওই দুই ব্যবসায়ী অবৈধভাবে ৪ হাজার ৫’শ লিটার ডিজেল তেল মজুদ রেখে বেশি দামে বিক্রি করেছিলেন। পরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সত্যতা পাওয়ায় তাদেরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।।
এসিল্যান্ড আল-আমিন হালদার আরও বলেন, মজুদ থাকা ৪ হাজার ৫’শ লিটার ডিজেল তেল জনপ্রতি ৫ লিটার করে বিক্রির নির্দেশ দেয়া হয়েছে। যদি ওই ব্যবসায়ী সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে বিক্রি না করে তাহলে আরো কঠোর আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে। খোলা বাজারে জ্বালানি তেলের তদারকি অব্যাহত থাকবে বলেও জানান তিনি। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!