- প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৬ ১১:২৫ পিএম
গোপালগঞ্জে এক হাজার ১৪০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে অভিযান চালিয়ে এক হাজার ১৪০ পিস ইয়াবাসহ মাহাবুব হাওলাদার (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬।
আজ শনিবার (১৭ জানুয়ারী) গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া উত্তরপাড়া এলাকায় থেকে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
ভাটিয়াপাড়া র্যাব ক্যাম্পের ক্যাম্প কমান্ডার এস. এম রেজাউল হক বিষয়টি নিশ্চিত করছেন।
গ্রেফতারকৃত মাহাবুব হাওলাদার গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া গ্রামের আফসার উদ্দিন হাওলাদারের ছেলে।
ভাটিয়াপাড়া র্যাব ক্যাম্পের ক্যাম্প কমান্ডার এস. এম রেজাউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার কাজুলিয়া উত্তরপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় ওই গ্রামের নিজ বাড়ী থেকে মাদক ব্যবসায়ী মাহাবুব হাওলাদারকে গ্রেফতার করা হয়। পরে তার কাছ থেকে এক হাজার ১৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে র্যাব। #
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!