- প্রকাশিত: ৬ মে ২০২৬ ০৩:৪১ পিএম
গোপালগঞ্জে দু’টি ইটভাটায় অভিযান, ৭ লাখ টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে পরিবেশ অধিদপ্তরের ছাড় পত্র ও মাটি কাটার অনুমতি না থাকার দায়ে অভিযান চালিয়ে দুটি ইট ভাটার মালিককে ৭ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ মঙ্গলবার (০৫ মে) বিকালে সদর উপজেলার ডোমরাশুর ও গোলাবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনিরুদ্ধ দেব রায় এ জরিমানা করেন। এ অভিযান কালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারদীন খান প্রিন্স, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ মামুনুর রশিদসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনিরুদ্ধ দেব রায় জানান, অবৈধভাবে ইটভাটা পরিচালনা করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ডোমরাশুর এলাকার এফ এম ফুলমালা ব্রিকসে অভিযান চালানো হয়। এসময় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা ও মাটি কাটার অনুমোদন না থাকার দায়ে ওই ইটভাটার মালিককে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
অপরদিকে, একই উপজেলার গোলাবাড়িয়া এলাকার নিগি ব্রিকসে অভিযান চালানো হয়। এসময় একই অপরাধে ওই ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
তিনি আরো বলেন, ইটভাটা দুটির চুল্লী ভেঙ্গে ফেলা হয়। ইট প্রস্তত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ মোতাবেক দুটি মামলা দায়ের করা হয়। পরে জরিমানা ৭ লক্ষ টাকা আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হয়। আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। #
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের চরলতা এলাকায় সরকারি খাসজমি ও খাস খাল দখলের প্রতিবাদে মানববন্ধন ও...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!