- প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৫ ০৬:৫৮ পিএম
গোপালগঞ্জে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৬ জন ইয়ারগানের গুলিবিদ্ধসহ আহত-২০
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে পূর্ব শক্রতা ও আধিপত্যের জের ধরে গোপালগঞ্জে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৬ জন ইয়ারগানের গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছে।
আজ শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার চর শুকতাইল গ্রামে এ সংঘর্ষে ঘটনা ঘটে।
ইয়ারগানের গুলিতে আহতরা হলেন-নয়ন শেখ (২৫), রায়হান সিকদার (৩৫), পারভেজ মোল্লা (৪৫), রুবেল মোল্লা (২৫), আনোয়ার শেখ (২২) ও মেহেদী হাসানসহ (২৪) ১২ জনকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানাগেছে, গতকাল বৃহস্পতিবার রাতে বাবুল মোল্লার লোক আহম্মদ মোল্লা (৫২) ও হাফিজ মোল্লাকে (৫৪) পারভেজ মোল্লার লোকজন মার:র করে। গতকাল রাতে আহতাবস্থায় তাদেরকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনার জের ধরে আজ সকালে চর শুকতাইল গ্রামে পারভেজ মোল্লার সাথে একই গ্রামের বাবুল মোল্লার লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষের জড়িয়ে পড়ে। প্রায় ঘন্টাব্যাপী ধরে চলা সংঘর্ষে উভয় পক্ষের ৬ জন ইয়ারগানের গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়। গুরুতর আহত ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো. আনিচুর রহমান জানিয়েছেন, পূর্ব শক্রুতা ও অধিপত্য নিয়ে নিয়ে দু’দল গ্রামবাসী মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪/৫ সামান্য আহত হয়েছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
তিনি আরো জানান, এঘটনায় এখানো কেউ থানায় অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে।
গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের কর্মরত মেডিকেল অফিসার ডাঃ আসাদুজ্জামান হাওলাদার বলেছে, আমি সকালে ১০ জনের চিকিৎসা দিয়েছি। এরমধ্যে কয়েকজনের শরীর থেকে এয়ারগানের গুলি বের করতে পেরেছি। বাকীদের বের করতে পারিনি। তাদেরকে ভর্তি করা হয়েছে। #
এই বিভাগের আরো খবর
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় নিজ ঘরে শাবল দিয়ে পিটিয়ে মুখমণ্ডল থেঁতলে এক গৃহবধূকে নিষ্ঠুর ভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় হত্যায় ব্যবহৃত...
-
মোঃ সাইফুল ইসলাম আকাশনিজস্ব প্রতিবেদক,ভোলা:ভোলার বোরহানউদ্দিনে বড় মানিকা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে চাঁদাবাজি, ভূমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!