- প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬ ০৮:২৬ পিএম
গোপালগঞ্জে দৈনিক দেশ রূপান্তরের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দৈনিক দেশ রূপান্তরের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকালে রিপোর্টার্স ফোরামের কায্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে রিপোর্টার্স ফোরাম কায্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহবায়ক ও যমুনা টিভির সিনিয়র ষ্টাফ রিপোর্টার মোজাম্মেল হোমেন মুন্না।
দৈনিক দেশ রূপান্তরের গোপালগঞ্জ প্রতিনিধি সঞ্জয় বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জিয়াউল কবির বিপ্লব, জেলা যু্বদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন, রিপোর্টার্স ফোরামের সাধারন সম্পাদক ও বাংলা নিউজের একরামুল কবীর, গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারন সম্পাদক ও কালের কন্ঠের প্রসূন মন্ডল, রিপোর্টার্স ফোরামের যুগ্ম সাধারন সম্পাদক ও চ্যানেল ২৪ টেলিভিশনের বাদল সাহা, দৈনিক ভোরের ডাকের সৈয়দ আকবর হোসেন, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক রানা মোল্যা বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, রাজনৈতিক দলের নেতাকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা দৈনিক দেশ রূপান্তরকে শুভেচ্ছা জানিয়ে বলেন, দৈনিক দেশ রূপান্তর হাটিহাটি পা পা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দৈনিক দেশ রূপান্তর গণ মানুষের একটি পত্রিকায় রূপান্তর হবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দেশ ও মানুষের শক্তির মাধ্যম হবে। দেশকে দূর্নীতি মুক্ত রাখতে অগ্রণী ভুমিকা রাখবে। সকল অপশক্তিকে দূরে রেখে দেশ রূপান্তর এগিয়ে য়াবে বলে আশা প্রকাশ করেন বক্তারা। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!