- প্রকাশিত: ৩১ জুলাই ২০২৫ ০৩:২৩ পিএম
গোপালগঞ্জে ডিসি’স ইকোপার্ক ডিজাইন প্রতিযোগীতার পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রস্তাবিত ডিসি’স ইকোপার্ক-এর ডিজাইন তৈরী প্রতিযোগীতার পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোবিপ্রবি-র উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।
জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল কাদের সরদার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস,এম রেফাত জামিল, অতিঃ জেলা প্রশাসক (সার্বিক) গোলাম কবির, অতিঃ জেলা প্রশাসক (রাজস্ব) এস এম তারেক সুলতান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রাকিবুল হাসান, নির্বাহী ম্যাজিস্ট্রেট রন্টি পোদ্দার, সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না ও গোবিপ্রবি-র স্থাপত্য বিভাগের চার গ্রুপের চার শিক্ষার্থী বক্তৃব্য রাখেন। এসময় জেলা প্রশাসনের কর্মকর্তাগন, সাংবাদিক ও গোবিপ্রবি-র স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা উস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিজয়ী ডিজাইন তৈরী গ্রুপের নাম ঘোষনা করা হয় এবং বিজয়ীদের মাঝে ৫০ হাজার টাকা পুরষ্কার ও সনদ তুলে দেন অতিথিবৃন্দ।
ইতোপূর্বে গোবিপ্রবি’র স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের ৪ টি গ্রুপে বিভক্ত করে তাদেরকে ডিসি’স ইকোপার্ক-এর ডিজাইন তৈরী করার জন্য বলা হয়েছিল।
উল্লেখ্য, জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান গোপালগঞ্জে দ্বায়িত্বভার গ্রহন করার পর জেলার কাশিয়ানী উপজেলার কালনা ঘাটে ২০০ একর খাসজমি অবৈধ দখলদারদের কবল থেকে উদ্ধার করে এলজিইডি, পাউবো, গনপুর্ত, সওজ বিভাগের সহায়তায় একটি ডিসি’স ইকোপার্ক তৈরীর উদ্যোগ নেওয়া হয়। #
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!