- প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৫ ০৬:২০ পিএম
গোপালগঞ্জে দেশীয় ওয়ান শুটারগানসহ এক ব্যক্তি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় ওয়ান শুটারগানসহ শরীফ তৌহিদুল হক (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে সদর উপজেলার মেরী গোপীনাথপুর শরীফপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আজ বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পুলিশ এ তথ্য নিশ্চিত করে।
গ্রেফতারকৃত শরীফ তৌহিদুল হক সদর উপজেলার মেরী গোপীনাথপুর শরীফপাড়া গ্রামের মৃত শরীফ আঃ হকের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপালগঞ্জ সদর থানার আওতাধীন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এসময় মেরী গোপিনাথপুর শরীফপাড়া এলাকা থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগানসহ তৌহিদুল হককে গ্রেফতার করা হয়। অস্ত্রসহ গ্রেফতারের পর আসামিকে গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের পর আদালতে মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। #
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!