- প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২৫ ০২:৪৭ পিএম
গোপালগঞ্জে ডাব চুরি দেখে ফেলায় গাছের মালিককে হত্যা, গ্রেফতার-২
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে মুকসুদপুরে নিজ গাছের ডাব চুরি করতে দেখে ফেলায় চোরদের মারধরের শিকার হয়ে গাছের মালিক মোয়াজ্জেম শিকদার (৬০) নিহত হয়েছেন। এ ঘটনায় দুই ডব চোরকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
সোমবার (০৮ ডিসেম্বর)) গভীর রাতে মুকসুদপুর উপজেলার দিগনগর গ্রামে এ ঘটনা ঘটে।
মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক রাকিব ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মোয়াজ্জেম শিকদার মুকসুদপুর উপজেলার দিগনগর গ্রামে মৃতঃ আফসার শিকদারের ছেলে। আর এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলো-একই গ্রামের আসলাম ফকিরের ছেলে হাসিব ফকির (২০) ও তারা মিয়ার ছেলে মুন্না মিয়া (২৩)।
মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক রাকিব ইসলাম জানান, রাতে দিগনগর গ্রামের মোয়াজ্জেম শিকদারের বাড়িতে মো: মুন্না ফকির ও মোঃ হাসিব ফকির নামে দুই যুবক ডাব চুরি করতে যায়। ডাব চুরির সময় টের পেয়ে দুই ডাব চোরকে ধরে ফেলেন তিনি। এসময় চোরেরা নিজেদেরকে ছাড়িয়ে নিতে গাছের মালিক মোয়াজ্জেম শিকদারকে কিল ঘুষি মারে এবং এক পর্যায়ে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিলে তিনি গুরুত্বর আহত হন। পরে বাড়ীর লোকজন তাকে দ্রুত ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মোয়াজ্জেম শিকদারকে মৃত ঘোষনা ঘোষনা করেন। এ ঘটনায় ওই দুই ডাব চোরকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরো বলেন, মরদেহের ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!