- প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬ ০৬:০৩ পিএম
গোপালগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ১৩ লাখ টাকা ও ৯ ভরি স্বর্ণালঙ্কার লুট
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে মো. রফিক হোসেন নামের এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে| ডাকাতেরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ১৩ লাখ টাকা ও ৯ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে|
শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সোয়া তিনটার দিকে উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের তিলছড়া গ্রামে মো. রফিক হোসেন ভেন্ডারের বাড়িতে এই ঘটনা ঘটে|
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৩টা ২০ মিনিটের দিকে ৬-৭ জনের একদল ডাকাত বাড়ির বেলকনির গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে| পরে তারা ভেতরের দরজা ভেঙে ঘরে ঢুকে গৃহকর্তাসহ পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে| ডাকাতেরা আলমারি তছনছ করে ড্রয়ারে থাকা নগদ প্রায় ১৩ লাখ টাকা এবং ৯ ভরি ওজনের স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়।
গৃহকর্তা রফিক হোসেন বলেন, ডাকাতদের প্রত্যেকের মুখ গামছা দিয়ে ঢাকা ছিল| তাদের বয়স আনুমানিক ৩০ থেকে ৪৫ বছরের মধ্যে| তারা গোপালগঞ্জের আঞ্চলিক ভাষায় কথা বলছিল| লুটপাট শেষে চলে যাওয়ার সময় তারা পরিবারের সদস্যদের চিৎকার না করতে এবং পুলিশকে জানালে প্রাণনাশের হুমকি দিয়ে যায়|
এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার বা লুণ্ঠিত মালামাল উদ্ধার করতে পারেনি|
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে| ডাকাতেরা বেলকনির গ্রিল কেটে ঘরে ঢুকেছিল বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে| জড়িত ব্যক্তিদের শনাক্ত ও মালামাল উদ্ধারে পুলিশের অভিযান চলছে| এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন| #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!