- প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৫ ০২:৫৪ পিএম
গোপালগঞ্জে ব্যাবসায়ী মিজানুর হত্যাকারীদের ফাঁসের দাবীতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ব্যাবসায়ী মিজানুর রহমান হত্যাকারীদের ফাঁসের দাবীতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
আজ বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) বেলা ১১টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করে। মিজানুর রহমানের হত্যাকারীদের ফাঁসির দাবীতে বিভিন্ন শ্লোগান দেন তারা। এসময় পরিবারের সদস্যরা দ্রুত জড়িতদের গ্রেফতার করে ফাঁসির দাবী জানান।
মানববন্ধন চলাকালে নিহত মিজান মোল্লার বাবা হারেজ মোল্লা, স্ত্রীর জামিলা ইসলাম লাখি, সন্তান হালিমা আক্তার ও আব্দুল্লাহ মোল্লাসহ আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।
এসময় স্ত্রী লাখি বেগম বলেন, আমার স্বামীর হত্যাকারীদের প্রধান আসামি জাহিদ গ্রেপ্তার হলেও অন্য আসামি সোহেল ও টিটোসহ বাকিদের এখনো পুলিশ গ্রেফতার করতে পারেনি। হত্যার সাথে জড়িত সকল খুনিদেরকে দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিতে হবে।
গত ৮ নভেম্বর রাত ৯ টার দিকে মিজানুর রহমানকে নিজ বাসা থেকে একই এলাকার মাস্টারপাড়ার সাহেব মোল্লার ছেলে জাহিদ মোল্লা ডেকে নিয়ে যায়। পরে ২৯ নভেম্বর বিকালে সদর উপজেলা হরিদাসপুর ইউনিয়নের খাগাইল দক্ষিণপাড়ার একটি কবরস্থান থেকে মাটিচাপা অবস্থায় মিজানুর রহমানের মরদেহ উদ্ধার করে পুলিশ। এঘটনায় ৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। পুলিশ একজনকে গ্রেপ্তার করলেও বাকি আসামিরা পলাতক রয়েছে। #
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
-
একটি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আর দুই দেশের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটলে সেই চুক্তির সুবিধা কি আগের মতো বহাল...
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!