- প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬ ০৬:২৪ পিএম
গোপালগঞ্জে বৃদ্ধার বাড়ী ও দোকান ঘর ভাংচুর করার অভিযোগ বিএনপি নেতা ও তার ভাইয়ের বিরুদ্ধে
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে জমিজমা বিরোধের জের ধরে এক বৃদ্ধার বাড়ী ও দোকান ঘর ভাংচুর করার অভিযোগে উঠেছে এক বিএনপি নেতা ও তার ভাইয়ের বিরুদ্ধে।
আজ শুক্রবার (২৭ নভেম্বর) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার উরফি ইউনিয়নের ডুমদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত বিএনপি নেতা হলেন উরফি ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম ফায়েক গাড়ী (৫০) ও তার ভাই সফিক গাজি (৪০)।
ভুক্তভোগী বৃদ্ধা কচি বেগম জানান, উরফি ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম ফায়েক ও তার ভাই সফিক গাজির সাথে জমিজমা নিয়ে আমার বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলাও করা হয়। পরে স্থানীয় চেয়ারম্যান বিষয়টি মিমাংসা করে দেয়।
তিনি আরো বলেন, এর জের ধরে আজ শুক্রবার সকালে রফিকুল ইসলাম ফায়েক গাজী ও তার ভাই সফিক গাজী লোকজন নিয়ে বাড়ীতে হামলা চালায়। হামলা চলাকালে তারা বাড়ীর সীমানা প্রাচীর ও দোকান ভাংচুর করে। এসময় স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মালামাল লটু করে নিয়ে যায়। এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানার একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
তবে এ ব্যাপারে অভিযুক্ত উরফি ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম ফায়েক গাজীর বক্তব্য নিতে কয়েক বার মোবাইলে ফোন করা হলেও রিসিভ না করায় বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। #
এই বিভাগের আরো খবর
-
কৃষি ও প্রাণিসম্পদ খাতের সঙ্গে নতুন প্রজন্মকে আরও সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা...
-
রিয়াজুল হক সাগর, রংপুর।মজনুর রহমানকে সভাপতি এবং শামসুজ্জামান সোহাগকে সাধারণ সম্পাদক করে বিভাগীয় লেখক পরিষদের রংপুর জেলা কমিটি গঠিত হয়েছে।...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিজিবির টহলদলের ওপর হামলা, সরকারি যানবাহনে অগ্নিসংযোগ, গোলাবারুদ ধ্বংস ও সরঞ্জাম লুটের অভিযোগে মামলা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!