- প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬ ০৫:০২ পিএম
গোপালগঞ্জে বৃদ্ধ নাহিদা হত্যা মামলার প্রধান আসামি নজরুল গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পাটগাতি গ্রামের জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হাতুড়িপেটায় নাহিদা বেগম ওরফে সাহিদা বেগম নামের এক বৃদ্ধাকে হত্যা মামলার প্রধান আসামি মোঃ নজরুল ওস্তাকে (৪৫) গ্রেফতার করেছে টুঙ্গিপাড়া থানা পুলিশ।
শুক্রবার (১৮ এপ্রিল) রাত ১০ টায় নারায়ণগঞ্জের ফাতুল্লা থানার হাবিবুল্লাহ ব্রীজ সংলগ্ন এনায়েত নগর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত মোঃ নজরুল ওস্তাকে নজরুল ওস্তা টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী মধ্যপাড়া গ্রামের মৃত আলাউদ্দিন ওস্তার ছেলে। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। র্যাব ১১ সহয়তায় ও টুঙ্গিপাড়া থানা পুলিশের একটি চৌকস টিম ওই আসামীকে গ্রেফতার করে।
টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (অপারেশন) খন্দকার আওরঙ্গজেব জানায়, র্যাব ১১ সহয়তায় গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তি মাধ্যমে পাটগাতি গ্রামের নাহিদা বেগম ওরফে সাহিদা বেগম হত্যা মামলার প্রধান আসামি মোঃ নজরুল ওস্তার অবস্থান সনাক্ত করে। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ শনিবার সকালে থানার সকল প্রক্রিয়া শেষ করে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারী জমি সংক্রান্ত বিরোধের জেরে সাহিদা বেগম ওরফে নাদিয়া নামক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা ও বৃদ্ধার ছেলে মহিবুল্লাহ গুরুতর আহত করে। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!