- প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬ ০৯:০৫ এএম
গোপালগঞ্জে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে মাদ্রাসা ছাত্র আহত, তদন্তে পুলিশ
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে মো: মতিউর রহমান মোল্লা (২৫) নামে এক মাদ্রাসা ছাত্র গুরুতর আহত হয়েছে। এতে তার মুখমন্ডল, ডান হাত ও আঙুল ক্ষতিগ্রস্ত হয়েছে।
সোমবার রাতে টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আইয়ুব আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
আহত মো: মতিউর মোল্যা টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজার এলাকার মোস্তাক মোল্যার ছেলে।
ওসি মো: আইয়ুব আলী জানান, ঈদের ছুটিতে মাদ্রাসা বন্ধ থাকায় মতিউর মোল্যা নিজ বাড়িতে অবস্থান করছিল। সোমবার রাতে হঠাৎ করে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে মতিউরের মুখমন্ডল, ডান হাত ও আঙুল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন ছুটে এসে উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য পুলিশী পাহারায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ঘটনার খবর পেয়ে টুঙ্গিপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে।
তিনি আরো জানান, তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে। এ সময় পুলিশের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এ বিষয়ে মতিউরের পিতা মোস্তাক মোল্যার জানান, তার ছেলে মতিউর মোল্যা গোপালগঞ্জের ভেন্নাবাড়ি মাদ্রাসায় পড়াশোনা করেছে এবং পড়ালেখায় মনোযোগী ছিল। তার ছেলে এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল বলে কখনো ধারণা ছিলো না।
আহত মতিউরের অপর স্বজনেরা জানান, তার এক আত্মীয়ের বিয়ে উপলক্ষে সে আতশবাজি বানানোর চেষ্টা করছিল। আতশবাজি বানানোর সময় তা বিস্ফোরিত হয়ে তার ডান হাতের আঙ্গুলের একাংশ উড়ে যায়, পা ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর আহত হয়।
গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরতঃ চিকিৎসক অসিম কুমার ধর বলেন, তার ক্ষত দেখে আতশবাজি থেকে ঝলসানো মনে হয়নি। এটি যে ধরনের ক্ষত হয়েছে তাতে ধারনা করা হচ্ছে ককটেল বা হাতবোমা হবে। তবে এটি কিসে হয়েছে তা বিশষজ্ঞরা নিশ্চিত করে বলতে পারবেন। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!