- প্রকাশিত: ৪ মে ২০২৬ ১১:১০ পিএম
গোপালগঞ্জে বজ্রপাতে শ্রমিক নিহত
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় বজ্রপাতে সহিদুল ইসলাম (৩৫) নামে এক ধান কাটা শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো এক শ্রমিক।
আজ সোমবার (০৪ মে) বিকালে কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর এলাকায় এ বজ্রপাতের ঘটনা ঘটে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রিয়াদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শ্রমিক সহিদুল ইসলামের বাড়ি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায়।
ওসি মো: রিয়াদ মাহমুদ জানান, বিকালে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে জমিতে ধান কাটতে ছিলো সহিদুল ইসলাম। এসময় হঠাৎ করে বজ্রপাত হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এসময় অপর এক শ্রমিক আহত হন। তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!