- প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৫ ০৪:৩৪ পিএম
গোপালগঞ্জে বিভিন্ন বিলে অভিযান চালিয়ে ৪০ পিস নিষিদ্ধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বিভিন্ন বিলে অভিযান চালিয়ে প্রায় ২ লাখ টাকা মূল্যের ৪০ পিস নিষিদ্ধ চায়না জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে এসব জাল উপজেলা পরিষদের সামনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
আজ রবিবার (৩০ নভেম্বর) সকালে কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের বিভিন্ন বিলে এ অভিযান চালানো হয়।
কোটালীপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ জানান, কোটালীপাড়া উপজেলার বিভিন্ন বিলে নিদ্ধিষ চায়না জাল দিয়ে মাছ শিকার করে আসছে কিছু অসাদু জেলে।
পরে আজ রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কুশলা ইউনিয়নের বিভিন্ন বিলে অভিযান চালিয়ে ৪০ পিস নিষিদ্ধ চায়না জাল জব্দ করা হয়। এসব জালের অনুমানিক বাজার মুল্য ২ লাখ টাকা। পরে এসময় জব্দকৃত জাল কোটালীপাড়া উপজেলা পরিষদের নিয়ে আসা হয় এবং তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
তিনি আরো জানান, এসব নিষিদ্ধ চায়না জাল দিয়ে মাছ শিকারের ফলে বিল থেকে দেশীয় প্রজাতির মাছ ধ্বংস হয়ে যাচ্ছে। দেশীয় প্রজাতির মাছ রক্ষায় আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!