- প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৫ ০৬:২৫ পিএম
গোপালগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে আলোচনাসভা ও সচেতনতামূলক প্রচারণার মধ্য দিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন করা হয়েছে।
আজ শুক্রবার (১৪ নভেম্বর) সকালে গোপালগঞ্জ ডায়াবেটিক সমিতি হাসপাতাল থেকে গাড়িতে করে ভ্রাম্যমাণ সচেতনতামূলক প্রচার অভিযান শুরু করা হয়। শহরের বিভিন্ন সড়ক ঘুরে তিন ঘন্টাব্যাপী প্রচার অভিযান শেষে গাড়িটি ডায়াবেটিক হাসপাতালে ফিরে আসে।
পরে সকাল সাড়ে দশটায় ডায়াবেটিক সমিতি হাসপাতালের হলরুমে ডায়াবেটিক সমিতি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন হাসপাতালের মেডিকেল ডাইরেক্টর ডা. কাজী রবিউল ইসলাম। ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য আলহাজ্ব মোঃ মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও সেলিনা আক্তার শাম্মীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জাকির হোসেন উকিল এবং আল আমিন চৌধুরী প্রমুখ। #
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
-
একটি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আর দুই দেশের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটলে সেই চুক্তির সুবিধা কি আগের মতো বহাল...
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!