- প্রকাশিত: ৬ জানুয়ারি ২০২৬ ০৭:৪২ পিএম
গোপালগঞ্জে বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সমূহ অন্তর্ভূক্তিকরণ শীর্ষক আঞ্চলিক কর্মশলা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ফরিদপুর অঞ্চল উপযোগী বিনা উদ্ভাবিত জাত প্রযুক্তি সমূহ বিদ্যামান শস্যবিন্যাস অন্তর্ভূক্তিকরণ শীর্ষক দিনব্যাপী আঞ্চলিক কর্মশলা অনুষ্ঠিত হয়েছে। বিনার গবেষণা কায্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার (০৬ ডিসেম্বর) গোপালগঞ্জ ইমাম প্রশিক্ষণ একাডেমির হল রুমে অনুষ্ঠিত এ দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ফরিদপুর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্যা।
গোপালগঞ্জ বিনা উপকেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায়, বিনার গবেষণা কায্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো: মাহবুবুল আলম তরফদার, ময়মনসিংহ বিনার মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহবুবা কানিজ হাসনা, বিনার গবেষণা কায্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের উপপ্রকল্প পরিচালক ড. মো. আশিকুর রহমান, বিনার ফলিত গবেষণা ও সম্প্রসারণ বিভাগের উধ্বর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জুলকার নাইন বক্তব্য রাখেন।
এ কর্মশালায় কৃষি সংশ্লিষ্ট বিভাগের এক’শ জন কর্মকর্তা অংশগ্রহন করেন। এর মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরর ৬৫ জন, বিএডিসি ৫ জন, ধান গবেষণার ৩জন সহ মোট ১’শ জন অংশ নেন।
কর্মশালায় সভাপতির বক্তব্যে গোপালগঞ্জ বিনা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. হারুন অর রশিদ বলেন, বিনা শুধু জাত প্রযুক্তি নয় মৌলিক গবেষণাও করে থাকে। কৃষি ও কৃষকের উন্নতির জন্য কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে বিনা আরো এগিয়ে যাবে। বিনাকে এখন শতভাগ পারফেক্ট বলার কোন সুযোগ নেই। আজ আমরা যেসব তথ্য পেলাম তা নিয়ে সামনের দিকে এগিয়ে যাবো।
ফরিদপুর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্যা বলেন, ভাল জিনিষ যেন কৃষকের কাছে যায়। গবেষণার ফলাফল যত ভাল হোক কৃষকের কাছে না গেলে তার কোন মুল্য নেই। আমাদের কৃষি গবেষণার ৫’শও বেশি প্রযুক্তি রয়েছে। এই এলাকার জন্য যা ভালো সেই প্রযুক্তি যদি আমরা বাছাই করে কৃষকের কাছে নিয়ে আসতে পারি, যে পদ্ধতিতে কৃষকের কাছে যাবে সেই পদ্ধতি যদি উদ্ভাবন করতে পারি তাহলে কৃষষকরা উপকৃত হবে। #
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!