- প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫ ০৯:২৯ পিএম
গোপালগঞ্জে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম এইচ খান মঞ্জুর উদ্যোগে সদর উপজেলার নিজড়া গ্রামের নিজ বাড়িতে এ দোয়া ও মিলাদ মহফিল অনুষ্ঠিত হয়। এসময় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া করা হয়। এসময় কোরআন খতম দেয়া হয়। এ অনুষ্ঠানে জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম এইচ খান মঞ্জু বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় আমরা বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল করেছি। বেগম খালেদা জিয়ার হাত ধরে এ দেশের গণতন্ত্র রক্ষা পারে। গণতন্ত্র পুনরুদ্ধার করতে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় এনে বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান। #
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!