- প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৫ ০৬:২৬ পিএম
গোপালগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে কৃষকের মৃত্যু।
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে লিটন বালা (২৪) নামে এ কৃষকের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকালে কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের দেওপুরা গ্রামে এ ঘটনা ঘটে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত কৃষক লিটন বালা উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের দেওপুরা গ্রামের সুধীর বালার ছেলে।
ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, বিকালে বাড়ির পাশে নিজের বোরো ধানের বীজতলায় মটর দিয়ে পানি দিতে যান কৃষক লিটন বালা। এসময় অসাবধানতাবশতভাবে মটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলে মারা যান। পরে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে জমি থেকে তার মরদেহ উদ্ধার করে। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!