- প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬ ০৮:৪৮ পিএম
গোপালগঞ্জে বিদ্যুতের খুঁটির সাথে মোটর সাইকেলের ধাক্কা, বন্ধু নিহত, আহত অপর ২ বন্ধু
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জিকজ্যাকভাবে মোটর সাইকেলে চালাতে গিয়ে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে সাজিদুল মোল্লা (১৯) এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তার অপর দুই বন্ধু।
আজ শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া আঞ্চলিক মহাসড়কের টুঙ্গিপাড়া উপজেলার সিঙ্গিপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) শুকুর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সাজিদুল মোল্লা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা মধ্যপাড়া গ্রামের হায়দার মোল্লার ছেলে। আহত অপর দুই বন্ধু হলেন, একই গ্রামের জাকির হোসেন মোল্যার ছেলে বাঁধন মোল্লা (২০) ও মজিবর শেখের ছেলে আব্দুল্লাহ শেখ (১৯)।
টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) শুকুর আলী জানান, সাজিদুল মোল্লা দুই বন্ধুকে সাথে নিয়ে জিকজ্যাক স্টাইলে মোটর সাইকেল চালিয়ে গিমাডাঙ্গা থেকে টুঙ্গিপাড়ায় যাচ্ছিল। এসময় নিয়ন্ত্রন হারিয়ে মোটর সাইকেলটি সড়কের আইল্যান্ডে থাকা বৈদ্যুতিক খুটির সঙ্গে ধাক্কা লোগে। এতে মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই সাজিদুল নিহত হয় এবং অপর দুই বন্ধু মারাত্মক আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
তিনি আরো জানান, মারাত্মক আহত দুইজনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!