- প্রকাশিত: ৬ মে ২০২৬ ০৩:৩৭ পিএম
গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোট সাইকেল চালক নিহত
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় বিনয় কৃষ্ণ বিশ্বাস নামে (৫৪) এক মোটর সাইকেল চালক নিহত হয়েছে|
আজ বুধবার (৬ মে) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার তিলছড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে|
নিহত বিনয় কৃষ্ণ বিশ্বাস কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের ঘৃতকান্দি গ্রামের রবীন্দ্রনাথ বিশ্বাসের ছেলে ও পারকরফা জালালিয়া মাদ্রাসার অফিস সহকারী।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট মোঃ আব্দুল গাফফার জানান, বিনয় কৃষ্ণ বিশ্বাস বাড়ি থেকে মোটর সাইকেল করে তার কর্মস্থল কাশিয়ানীর পারকরফা জালালিয়া মাদ্রাসায় যাচ্ছিলেন। এসময় তিনি ঘটনাস্থলে পৌঁছালে পিছন থেকে ঢাকাগামী দোলা পরিবহনের একটা বাস ধাক্কা দিলে রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!