শিরোনামঃ

গোপালগঞ্জে বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের ব্যানারে মানববন্ধন


নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখা করার অনুমতি পাওয়ার জন্য ব্যানারে মানববন্ধন করে স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ।


আজ রোববার (১২ এপ্রিল)  দুপুরে স্থানীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কের উপর দাঁড়িয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।


 এ সময় বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের গোপালগঞ্জের সভাপতি আমিয় সরকার, সাধারন সম্পাদক জাকারিয়া ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন| পরে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করে|


মানববন্ধন চলাকালে বক্তারা বিএনপি ঘোষিত ১ কোটি বেকারদের কর্মসংস্থান সৃষ্টির যে নির্বাচনী অঙ্গিকার করেছিল তা বাস্তাবায়নের দাবী জানান|


স্মারকলিপিতে বলা হয়, আমরা আপনার জেলার অন্তর্গত বাংলাদেশ বেকার মুক্তির পরিষদের সদস্যবৃন্দ। জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচনী ইশতেহারে ঘোষণা করেছিল তারা নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে প্রথম ১৮ মাসে এক কোটি বেকার নর-নারীদের কর্মসংস্থান করবে। উক্ত ঘোষণার প্রেক্ষিতে আমরা বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের সদস্যবৃন্দ বিএনপিকে ধানের শীষ মার্কায় ভোট দেই। বিএনপি সরকার গঠনের প্রায় দুই মাস চলছে কিন্তু আমরা সাধারণ দরিদ্র পরিবারের বেকার নর-নারীগণ অবহেলিত বঞ্চিত। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে আলোচনার মাধ্যমে বেকার মুক্ত বাংলাদেশ গঠনে সহযোগিতা করতে চাই। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?