- প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬ ০৩:৪৮ পিএম
গোপালগঞ্জে বাল্যবিবাহ বন্ধে মোবাইল কোর্ট, বরকে কারাদণ্ড ও জরিমানা
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের নবুখালী গ্রামের হীরা বাড়িতে চলছিল উৎসব। আয়োজন করা হয়েছিলে ১৫ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে বাগেরহাটের মোল্লারহাট উপজেলার জয় চৌধুরীর (২৩) বিয়ের আনুষ্ঠানিকতা|
কিন্তু বাধ সাধলো বেরসিক প্রশাসন। গোপন সংবাদের বিয়ে বাড়িয়ে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বরকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে।
সোমবার (২৭ এপ্রিল) রাতে টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার এ সাজা ও জরিমানা প্রদান করেন।
সাজা ও জরিমানাপ্রাপ্ত বর হলেন- বাগেরহাটের মোল্লারহাট উপজেলার জয় চৌধুরী|
সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার জানান, রাত ৮টার তুলি হীরা (১৫) নামের এক কিশোরীকে অপ্রাপ্তবয়স্ক অবস্থায় বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার বারাইগাতী এলাকার জয় চৌধুরীর ঙ্গে বিবাহ দেওয়া হচ্ছিল| এমন গোপন সংবাদ পেয়ে বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে পাটগাতী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সুবাষ বিশ্বাস ও স্থানীয় জনগণের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ৭(১) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় বর জয় চৌধুরীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়| অভিযান শেষে কিশোরী তুলি হীরাকে তার অভিভাবকের জিম্মায় হস্তান্তর করা হয়|
তিনি আরো জানান, বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে| #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!