- প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৬ ১১:২৬ এএম
গোপালগঞ্জে আনসার ব্যাটালিয়ান অফিস কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দূর্বৃত্তরা
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে আনসার ব্যাটালিয়ান অফিস কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দূর্বৃত্তরা। এ নিয়ে গত ৫ দিনে তিন জায়গায় ককটেল নিক্ষেপের ঘটনা ঘটলো।
শুক্রবার (৩০ জানুয়ারী) রাত ১০টার দিকে গোপালগঞ্জ শহরতলীর বেদগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
জানাগেছে, বেদগ্রাম এলাকার আনসার ব্যাটালিয়ন (২বিএন) সদর দপ্তরের ভিতরে ডাইনিং বিল্ডিং ও মডেল বিল্ডিং এর মাঝখানে ফাঁকা জায়গায় জর্দার কৌটায় কালো কসটেপ পেঁচানো একটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।
এসময় ককটেলটি বিকট শব্দে বিস্ফোরণ হলে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
এ ব্যাপারে গোপালগঞ্জ বেদগ্রাম আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তাসকিন আরা জানান, ককটেল বিস্ফোরণের ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি নিয়ে তারা তেমন কোনো উদ্বিগ্ন নন। তবে ঘটনাটি খতিয়ে দেখা হবে।
উল্লেখ্য, গত ২৬ জানুয়ারী গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে, ২৮ জানুয়ারী জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের বাসভবনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। #
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!