- প্রকাশিত: ৮ জানুয়ারি ২০২৬ ০১:৪৬ পিএম
গোপালগঞ্জে আ’লীগ ও ছাত্রলীগের দুই নেতার পদত্যাগ
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সংবাদ সম্মেলন করে কায্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতা পদ পদবি থেকে পদত্যাগ করেছেন।
আজ বৃহস্পতিবার (০৮ জানুয়ারী) সকালে ও বুধবার (০৭ জানুয়ারী) রাতে টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবে পৃথক সংবাদ সম্মেলন করে তারা পদত্যাগ করে।
পদত্যাগকারী নেতারা হলেন-টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক তুষার কান্তি বাইন ও গোপালপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক রুবেল মন্ডল।
আজ বৃহস্পতিবার সকালে টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ৩নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক রুবেল মন্ডল বলেন, আমি বিগত আওয়ামী লীগ সরকারে আমলে গোপালপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদকের দায়িত্বে ছিলাম। বর্তমানে ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় এবং একই সঙ্গে আমার শারীরিক অবস্থা ভাল না থাকায় ওই সংগঠনের সাংগঠনিক কয্যক্রমে যুক্ত থাকা সম্ভব নয়। তাই আমি ওই পদ থেকে পদত্যাগ করছি। আজ থেকে আমরা সাথে আর কোন সম্পর্ক থাকবে না।
অপরদিকে, রাতে সংবাদ সম্মেলন করে গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক তুষার কান্তি বাইন বলেন, আমাকে বিগত আওয়ামী লীগ সরকারে আমলে গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক পদে অন্তর্ভুক্ত করে। আমার শারীরিক অসুস্থতা ও পারিবারিক কারনে আমি ওই সংগঠনের কোন কায্যক্রমে কখনো সক্রীয়ভাবে যুক্ত ছিলাম না। বর্তমানে আমি নানাবিধ রোগে আক্রান্ত। যে কারনে আমি স্বজ্ঞানে উক্ত পদ থেকে পদত্যাগ করছি। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!