শিরোনামঃ

গোপালগঞ্জে আলাদা সড়ক দূর্ঘটনায় শিশুসহ নিহত-২, আহত-২


নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে আলাদা দুটি সড়ক দূর্ঘটনায় এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরো দুই জন।


আজ মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ও কাশিয়ানী উপজেলার আড়ুয়াকান্দি এলাকায় এসব দূর্ঘটনা ঘটে।


নিহতরা হলো-নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কালিনগর গ্রামের সুবর্ণ বিশ্বাসের মেয়ে সেজুতি বিশ্বাসকে (৮) ও গোপালগঞ্জ সদর উপজেলার সুকতাইল ইউনিয়নের পাইকেরডাঙ্গা গ্রামের রকিবুল মোল্যার ছেলে মোটর সাইকেল চালক পারভেজ মোল্যা (১৯)।


গোপালগঞ্জের সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) নাফিছুর রহমান জানান, নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কালিনগর গ্রামের সুবর্ণ বিশ্বাস তার পরিবার নিয়ে কাশিয়ানী উপজেলার ওড়াকান্দিতে স্নানোৎসবে আসেন। স্নানে অংশগ্রহন শেষে বাড়ি ফেরার পথে আড়ুয়াকান্দি এলাকায় পৌঁছালে দ্রুতগ্রামী একটি মোটর সাইকেল শিশু সেজুতিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ওই শিশু মারা যায়। এ ঘটনায় মোটর সাইকেলটি জব্দ করেছে পুলিশ।


অপরদিকে, গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসক ডা: আশেকুর রহমান জানান, ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে মোটর সাইকেলের সাথে ব্যাটারি চালিত একটি ইজিবাইকের সাথে সংঘর্ষ ঘটে। এতে মোটর সাইকেল চালক পারভেজ মোল্যা মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরতচিকিৎসক পারভেজকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় ইতিবাইকের ২ যাত্রী আহত হন। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?