- প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০৫ পিএম
গোপালগঞ্জে ৭টি ভোট কেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ, এলাকা জুড়ে আতংক
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গোপালগঞ্জের অন্তত ৬টি স্থানে ভোট কেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দূর্বৃত্তরা।
বিকট শব্দ হওয়ায় এলাকা জুড়ে আতংক ছড়িয়ে পড়ে। তবে, এঘটনায় কেউ হতাহত হয়নি। পুরো এলাকা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
আজ বুধবার (১১ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭ থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত এসব ককটেল বিস্ফোরণ ঘটে।
কেন্দ্রগুলো হলো, গোপালগঞ্জ পৌরসভার বিণাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, রেশমা ইন্টারন্যাশনাল স্কুল ভোট কেন্দ্র, শহীদ মাহবুব আলী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, দক্ষিণ রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতী ইউনিয়নের মাঝিগাতী হাইস্কুল কেন্দ্র, একই উপজেলার দুর্গাপুর ইউনিয়নে দুর্গাপুর হাই স্কুল কেন্দ্র ও টুঙ্গিপাড়া উপজেলার গুয়াদানা বিন্দুবাসিনী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র।
আজ বুধবার (১১ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭ থেকে রাত ৮টা পর্যন্ত গোপালগঞ্জ-০২ ও গোপালগঞ্জ-০৩ আসনের এসব কেন্দ্রে একের পর ককটেল বিস্ফোরণ ঘটে। এসময় বিকট শব্দের সৃষ্টি হলে এলাকা জুড়ে আতংক ছড়িয়ে পড়ে। তবে, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
খবর পেয়ে এসব ঘটনাস্থলে গিয়ে পুলিশ আলমত জব্দ করে। এছাড়া সেনাবাহিনী এসব স্থান পরিদর্শসন করেছেন। পুরো এলাকা জুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সরোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, জেলার ৫ থেকে ৭টি স্থান বা তারও বেশি স্থানে এসব ককটেল বিস্ফোরণ হতে পারে। আতংক সৃষ্টি করতে এসব ঘটনা ঘটনানো হয়েছে। ঘটনার পর পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। এ ঘটনার সাথে জড়িতদের শনাক্তের কাজ চলমান রয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারী) সন্ধ্যায় জেলা প্রশাসকের কায্যালয়ের সামনের সড়কে একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এছাড়া, গত ৩০ জানুয়ারী গোপালগঞ্জ শহরের বেদগ্রাম এলাকায় আনসার ব্যাটাডলিয়ান অফিস কম্পাউন্ডে, গত ২৮ জানুয়ারী গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের বাস ভবনে, ২৬ জানুয়ারী গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের মূল গেটের সামনে এবং গত বছরের ১২ ডিসেম্বর চীফ জুডিশিয়াল ম্যাজিষ্টেট আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পর পর কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলেও এখন পয্যান্ত কোন কুল কিনারা পায়নি আইন শৃংখলা বাহিনীর সদস্যরা। #
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে কম ভোটার উপস্থিতির মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৭টা থেকে একটানা...
-
মংচিন থান তালতলী (বরগুনা)প্রতিনিধি।। বরগুনার তালতলীতে ভোট দিয়ে বাড়ি ফেরার পথে ইউপি সদস্য আলী আহম্মদকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!