- প্রকাশিত: ১ এপ্রিল ২০২৬ ০৩:২৫ পিএম
গোপালগঞ্জে ৭০ বোতল ফেনসিডিল সাদৃশ্য নতুন মাদক উইনসেরেক্সসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে ৭০ বোতল ফেনসিডিল সাদৃশ্য নতুন মাদক উইনসেরেক্সসহ (WINCEREX) মাদক ব্যবসায়ী মো: ফারুক হোসেনকে (৩৬) গ্রেফতার করেছে র্যাব-৬।
আজ বুধবার (০১ এপ্রিল) দুপুরে কাশিয়ানী উপজেলার মধুমতি সেতু টোল প্লাজা এলাকা থেকে মাদক সহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
র্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
র্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প জানায়, যশোর থেকে মাদক দ্রব্য ঢাকায় নিয়ে যাওয়া হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে মধুমতি সেতু টোল প্লাজা এলাকায় অবস্থান নেয় র্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি দল।
এসময় ওই এলাকায় মাদক ব্যবসায়ী মোঃ ফারুক হোসেনের গতিবিধি সন্দেহ হলে তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৭০ বোতল ফেনসিডিল সাদৃশ্য নতুন মাদক উইনসেরেক্স (WINCEREX) উদ্ধার করা হয়। এছাড়া মোবাইল ফোন ও নগদ টাকাও জব্দ করা হয়।
এঘটনায় কাশিয়ানী থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের পর উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!