- প্রকাশিত: ১ এপ্রিল ২০২৬ ০৮:৩৩ পিএম
গোপালগঞ্জে ৩’শ লিটার তেল মজুদ করে বেশি দামে বিক্রি, দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৩’শ লিটার জ্বালানি তেল মজুদ করে বেশি দামে বিক্রি করার দায়ে নামে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ বুধবার (০১ এপ্রিল) বিকালে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নে হাজরাবাড়ি গ্রামে অভিযোন চালিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাসুম বিল্লাহিএ জরিমানা করেন।
জরিমানাকৃত ব্যবসায়ীরা হলেন-কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নে হাজরাবাড়ি গ্রামে ব্যবসায়ী বকুল চন্দ্র গাইন (৬০) ও শিপ্রা শিখরী (৩৪)।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুম বিল্লাহ বলেন, উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের হাজরাবাড়ি গ্রামে কয়েকজন ব্যক্তি তেল মজুদ করে বেশি দামে বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় ৩’শ লিটার জ্বালানি তেল মজুদ করে বেশি দামের বিক্রির দায়ের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ব্যবসায়ী বকুল চন্দ্র গাইন ও শিপ্রা শিখরীকে ২০হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরো বলেন, কেউ যাতে তেল মজুদ করে রাখতে ও বেশি দামে বিক্রি করতে না পারে সেজন্য এ অভিযান আগামীতেও চলমান থাকবে। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!