- প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫ ০৭:২৩ পিএম
গোপালগঞ্জে ১৬ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আজ রবিবার (১৪ ডিসেম্বর) বিকালে মুকসুদপুর উপজেলার গুপ্তগাতী গ্রাম থেকে এদের গ্রেফতার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলো-মুকসুদপুর উপজেলার গুপ্তগাতী গ্রামের মোঃ আকু শেখের ছেলে বোরহান শেখ (৪১) ও তার স্ত্রী জামিলা বেগম (৩৪)।
সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ জানান, বিপুল পরিমান মাদ্রকদ্রব্য বেচাকেনা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে মুকসুদপুর উপজেলার গুপ্তগাতী গ্রামে অভিযান চালানো হয়। এসময় মাদক ব্যবসায়ী বোরহান শেখের বাড়ীতে অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় মাদকদ্রব্য বিক্রির দায়ে বোরহান শেখ ও তার স্ত্রী জামিলা বেগমকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, উদ্ধারকৃত গাঁজাসহ গ্রেফতারকৃতদের মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মাদবদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!