- প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫ ০৫:২৯ পিএম
গোপালগঞ্জ ট্রাকের চাপায় ইজিবাইক চালক নিহত
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জ ট্রাকের চাপায় হাশেম শেখ (৬০) এক ইজিবাইক চালক নিহত হয়েছেন।
আজ রবিবার (১৬ নভেম্বর) রাতে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কে গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বৌলতলী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শামীম-আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত হাসেম শেখ মাদারীপুর জেলার রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর গ্রামের এদোন শেখের ছেলে।
এসআই শামীম-আল মামুন জানান, খুলনা থেকে ছেড়ে আসা একটি ট্রাক মাদারীপুর জেলার টেকেরহাট যাচ্ছিল। এসময় ট্রাকটি গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সাতপাড়ে পৌঁছালে একটি ইজিবাইকে চাপা দেয়। এতে ইজিবাইক চালক হাসেম শেখ মারাত্মক আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!