শিরোনামঃ

গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নির্বাচন : ১১ পদে প্রার্থী হলেন ২১ জন


নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে আগামী ১৬ মে গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমেধ্যে মনোনয়নপত্র সংগ্রহের নির্ধরিত সময় শেষ হয়েছে। ১১ পদে ২১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।


নির্বাচন কমিশন সূত্রে জানাগেছে, গতকাল সোমবার ছিল মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। ২১ জন সদস্য ১১টি পদের বিপরীতে তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেন।


সভাপতি পদে মাই টিভির আরিফুল হক আরিফ ও একাত্তর টিভির আজিজুর রহমান রনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সাধারণ সম্পাদক চ্যানেল এস টিভির মো. কাজী মাহমুদ, দেশ টিভির শেখ জাবেরুল ইসলাম ও এনটিভির মাসুদ পারভেজ মনোনয়নপত্র সংগ্রহ করেন।


সহ-সভাপতি পদে এসএ টিভির মো. আজিজুর রহমান টিপু, বিজয় টিভির অছিকুজ্জামান, সময় টিভির জয়ন্ত শিরালী ও আর টিভির আব্দুল্লাহ আল মামুন মনোনয়নপত্র সংগ্রহ করেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নাগরিক টিভির আশিক জামান ও দীপ্ত টিভির হুসাইন ইমাম সবুজ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।


কোষাধ্যক্ষ পদে একুশে টেলিভিশনের মো. রায়হান মুন্সী, আনন্দ টিভির মো. সেলিম রেজা ও এনটিভির মাসুদ পারভেজ মনোনয়নপত্র সংগ্রহ করেন। সাংগঠনিক সম্পাদক পদে গ্লোবাল টিভির হেমন্ত বিশ্বাস ও এশিয়ান টিভির তানভীর হাসান সৈকত মনোনয়নপত্র সংগ্রহ করেন।


নির্বাহী সদস্য পদে একুশে টিভির মো. রায়হান মুন্সী, বাংলা টিভির সৈয়দ আকবর হোসেন, নিউজ ২৪ টিভির সামিউল আলিম, চ্যানেল ওয়ান টিভির সঞ্জয় বিশ্বাস ও ষ্টার নিউজ টিভির নুরুল আলম ফয়সাল মনোনয়নপত্র সংগ্রহ করেন।


নির্বাচন কমিশনার নুতন শেখ বলেন, মনোনয়নপত্র যাচাই বছাই হবে ৭ মে ও আপিল করা যাবে ৮ মে। ৯ মে প্রার্থীতা প্রত্যাহার করা যাবে। আগামী ১৬ মে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?