- প্রকাশিত: ২ এপ্রিল ২০২৬ ০৬:০৩ পিএম
গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ৫ সদস্যের আহবায়ক কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে টেলিভিশন সংবাদিকদের বৃহত্তর সংগঠন গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ৫ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (০১ এপ্রিল) রাতে জেলা শহরের অস্থায়ী কায্যালয়ে এ কমিটি গঠন করা হয়।
কমিটিতে আহবায়ক করা হয়েছে যমুনা টেলিভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার মোজাম্মেল হোসেন মুন্না ও সদস্য সচিব করা করা হয়েছে গাজী টিভির বিএম জুবায়ের হোসেনকে সদস্য সচিব করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রসুন মন্ডল, চ্যানেল-২৪ টিভির বাদল সাহা ও একাত্তর টিভির আজিজুর রহমান রনি।
গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি বৈশাখী টেলিভিশেনের জেলা প্রতিনিধি শেখ মোস্তফা জামানের সভাপত্বিতে অনুষ্ঠিত সভায় আনন্দ টিভির সেলিম রেজা, সময় টিভির জয়ন্ত শিরালী, মাই টিভির আরিফুল হক আরিফ, চ্যানেল-এস এর কাজী মাহমুদ, এটিএন নিউজের সজীব বিশ্বাস, মোহনা টিভির মাসুদ পারভেজ, স্টার নিউজের নুরুল আলম ফয়সাল, নাগরিক টিভির আশিক জামান অভি উপস্থিত ছিলেন।
এই আহবায়ক কমিটি নতুন সদস্য অন্তর্ভুক্ত, ভোটার তালিকা হালনাগাদ করে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের নির্বাচন কমিশনার নিয়োগ করবেন। এছাড়া জেলার টেলিভিশন সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, সাংবাদিকতার মানোন্নয়ন এবং একটি শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তোলার জন্য ও কাজ করবেন।
গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোজাম্মেল হোসেন মুন্না বলেন, গোপালগঞ্জে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের পেশাগত অধিকার নিশ্চিত করা, সংবাদ পরিবেশনে মান বজায় রাখা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি কার্যকর ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলাই হবে এই কমিটির প্রধান লক্ষ্য।
নবগঠিত এ কমিটিকে জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন ও গণমাধ্যমকর্মীরা স্বাগত জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন, এই উদ্যোগ গোপালগঞ্জে টেলিভিশন সাংবাদিকতার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। #
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের চরলতা এলাকায় সরকারি খাসজমি ও খাস খাল দখলের প্রতিবাদে মানববন্ধন ও...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!